Dhaka ০৬:০৪ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর ২০২৬, ২৬ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনামঃ
পালাব না’ বলে কোথায় ওবায়দুল কাদের, জানে না কেউ বালুভর্তি বস্তায় ছিল বোম’, হঠাৎ বিস্ফোরণে দগ্ধ ৩ ৫ আগস্ট ছুটি পাবেন না যারা ডিএমপির ২৪ ঘণ্টার অভিযানে ৪১৯ জন গ্রেপ্তার, ৭১ মামলা গণমাধ্যমে শেখ হাসিনার কথা বলায় ভারত সরকারের কোনো বাধা নেই: এফসিসি সভাপতি আন্দোলনের মুখে মোছা হলো মানবতাবিরোধী অপরাধে দণ্ডিতদের ছবি ক্ষমতাচ্যুতির দুই বছরে প্রথমবার প্রকাশ্যে আসছেন শেখ হাসিনা, জানাবেন ভবিষ্যৎ পরিকল্পনা আগামী পহেলা বৈশাখে কৃষক কার্ড বিতরণ কর্মসূচির উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী তারেক রহমান সংসদে ভাতা ভোগীদের তথ্য যাচাই করার দাবি ইউক্রেনের বিরুদ্ধে পাল্টা হামলার হুঁশিয়ারি তেহরানের

সংসদে ভাতা ভোগীদের তথ্য যাচাই করার দাবি

আমার সোনার দেশ ডিজিটাল রিপোর্ট :আওয়ামী লীগের শাসনামলে যেসব পরিবার সরকারি ভাতাসহ নানান সুযোগ সুবিধা পেয়েছে, সেসব ভাতাভোগীর বিষয়ে তদন্তের দাবি করেছেন কুষ্টিয়া-১ আসনের সংসদ সদস্য রেজা আহমেদ।

তিনি অভিযোগ করেন, ফ্যাসিস্ট আমলে শুধুমাত্র আওয়ামী লীগের পরিবারগুলো সরকারের নানান সুযোগ সুবিধা পেয়েছে। প্রকৃত ভাতাভোগী যদি বিএনপি পরিবার হয় তবে তারা বঞ্চিত ছিল।

রোববার (১৫ মার্চ) বেলা ১১টায় জাতীয় সংসদের অধিবেশন শুরু হয়। অধিবেশনে সভাপতিত্ব করছেন জাতীয় সংসদের স্পিকার মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমদ। এক প্রশ্নোত্তর পর্বে সমাজকল্যাণ প্রতিমন্ত্রী ব্যারিস্টার ফারজানা শারমিন পুতুলকে ভাতা ভোগীদের তথ্য যাচাই করার দাবি জানান রেজা আহমেদ।

রেজা আহমেদ বলেন, ভাতা বিতরণে অনিয়ম ও রাজনীতিকরণ করা হয়েছে। ২০০৮ সালে বিএনপি সমর্থিত চেয়ারম্যানরা নির্বাচিত হওয়া সত্ত্বেও আওয়ামী লীগ সরকার তাদের কোনো ভাতা দিতে দেয়নি। পরিবর্তে তৎকালীন সংসদ সদস্যরা তাদের দলীয় নেতাকর্মীদের মাধ্যমে জোর করে এসব ভাতা বিতরণ করেছেন।

তদন্ত ও ভাতা বৃদ্ধির দাবি করে তিনি বলেন, অতীতে প্রকৃত দুস্থ নারীরা ভাতা পেয়েছেন কি না- তা তদন্ত করা হবে কি না এবং ভবিষ্যতে ভাতার পরিমাণ বাড়ানো হবে কি না?

এই প্রশ্নের জবাবে প্রতিমন্ত্রী পুতুল জানান, বিতরণ পর্যায়ে নানান অনিয়ম ও টাকা চাওয়ার অভিযোগ তাদের কাছেও এসেছে, যা একটি বড় ধরনের দুর্নীতি। সরকার বর্তমানে ‘ফ্যামিলি কার্ড’ নামের একটি বড় প্রোগ্রাম চালু করেছে।

প্রতিমন্ত্রী জানান, তারা চেষ্টা করছেন একটি সমন্বিত ব্যবস্থার মাধ্যমে সব সুবিধাভোগীকে একটি কার্ডের আওতায় নিয়ে আসতে, যাতে স্বচ্ছতা নিশ্চিত হয়। দেশের বর্তমান ভঙ্গুর অর্থনৈতিক অবস্থা কাটিয়ে উঠে সাধারণ মানুষকে সহায়তার মাধ্যমে শক্তিশালী অবস্থানে নিয়ে যাওয়ার প্রত্যয় ব্যক্ত করা হয়।

ফারজানা শারমিন পুতুল আরও বলেন, যারা ভাতা পাওয়ার যোগ্য তারাই পাবেন। এটা রিশাফল করা হবে। সত্যিকারে যারা পাওয়ার যোগ্য তারা যেন পায় সেই উদ্যোগ নেওয়া হচ্ছে।

Tag :
জনপ্রিয় পোস্ট

পালাব না’ বলে কোথায় ওবায়দুল কাদের, জানে না কেউ

সংসদে ভাতা ভোগীদের তথ্য যাচাই করার দাবি

আপডেটের সময়: ১২:৫৮:৪৬ অপরাহ্ন, রবিবার, ১৫ মার্চ ২০২৬