Dhaka ০৮:০৮ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর ২০২৬, ২৬ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনামঃ
পালাব না’ বলে কোথায় ওবায়দুল কাদের, জানে না কেউ বালুভর্তি বস্তায় ছিল বোম’, হঠাৎ বিস্ফোরণে দগ্ধ ৩ ৫ আগস্ট ছুটি পাবেন না যারা ডিএমপির ২৪ ঘণ্টার অভিযানে ৪১৯ জন গ্রেপ্তার, ৭১ মামলা গণমাধ্যমে শেখ হাসিনার কথা বলায় ভারত সরকারের কোনো বাধা নেই: এফসিসি সভাপতি আন্দোলনের মুখে মোছা হলো মানবতাবিরোধী অপরাধে দণ্ডিতদের ছবি ক্ষমতাচ্যুতির দুই বছরে প্রথমবার প্রকাশ্যে আসছেন শেখ হাসিনা, জানাবেন ভবিষ্যৎ পরিকল্পনা আগামী পহেলা বৈশাখে কৃষক কার্ড বিতরণ কর্মসূচির উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী তারেক রহমান সংসদে ভাতা ভোগীদের তথ্য যাচাই করার দাবি ইউক্রেনের বিরুদ্ধে পাল্টা হামলার হুঁশিয়ারি তেহরানের

ফ্যামিলি কার্ড কর্মসূচির উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী

  • প্রতিবেদকের নাম
  • আপডেটের সময়: ১১:৪০:৪৯ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১০ মার্চ ২০২৬
  • ১৭৬ সময় দেখুন

আমার সোনার দেশ ডিজিটাল রিপোর্ট :নির্বাচনী প্রতিশ্রুতি অনুযায়ী ফ্যামিলি কার্ড কর্মসূচির উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। আজ মঙ্গলবার (১০ মার্চ) বেলা ১১টার দিকে রাজধানীর কড়াইল বস্তিসংলগ্ন বনানীর টিঅ্যান্ডটি মাঠে এ কর্মসূচির উদ্বোধন করা হয়।

এদিন সকালে টিএন্ডডি মাঠে জড়ো হন নিম্ন আয়ের মানুষ। তাদের অনেকের মুঠোফোনেই টাকা জমা হওয়ার সরকারি বার্তা পৌঁছেছে এরইমধ্যে। ঈদের আগে রাষ্ট্রীয় অর্থ সহায়তায় আনন্দ অশ্রু তাদের চোখেমুখে। সহায়তার টাকায় কেউবা স্বপ্ন দেখছেন ওষুধের ব্যয় মেটানোর, কেউবা কিছুটা সঞ্চয়ের।

চূড়ান্তভাবে ৩৭ হাজার ৫৬৭টি নারীপ্রধান পরিবারকে ভাতা দেয়ার জন্য নির্বাচন করা হয়েছে। পরীক্ষামূলক প্রকল্পের আওতায় দেশের ১৩টি জেলার ১৩টি সিটি করপোরেশন ও ইউনিয়নের ১৫টি ওয়ার্ডে এ কর্মসূচি বাস্তবায়ন করা হচ্ছে।সচিবালয়ে সোমবার (৯ মার্চ) ব্রিফিংয়ে অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী ও সমাজকল্যাণমন্ত্রী অধ্যাপক ডা. এ জেড এম জাহিদ হোসেন জানান, ৫ জনের পরিবারে একটি করে কার্ড দেয়া হবে। বেশি সদস্য থাকলে আনুপাতিক হারে বিবেচনা করা হবে। সম্পূর্ণ বিনা খরচে সরকারের পক্ষ থেকে বাড়ি বাড়ি গিয়ে কার্ড বিতরণ করা হবে। এতে থাকবে না দলীয় প্রভাব। নিশ্চিত করা হবে স্বচ্ছতা, কোনো অভিযোগ পেলে ব্যবস্থা নেয়া হবে। নারীর ক্ষমতায়ন নিশ্চিতে ফ্যামিলি কার্ড ‘মা’ কিংবা পরিবারের নারী প্রধান পাবেন। পাইলট পর্যায়ে প্রতি পরিবারকে মোবাইল ওয়ালেট বা ব্যাংক অ্যাকাউন্টে মাসে আড়াই হাজার টাকা সহায়তা দেবে সরকার।

Tag :
জনপ্রিয় পোস্ট

পালাব না’ বলে কোথায় ওবায়দুল কাদের, জানে না কেউ

ফ্যামিলি কার্ড কর্মসূচির উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী

আপডেটের সময়: ১১:৪০:৪৯ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১০ মার্চ ২০২৬