Dhaka ০৫:৫৫ অপরাহ্ন, রবিবার, ২৫ অক্টোবর ২০২৬, ১০ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনামঃ
পালাব না’ বলে কোথায় ওবায়দুল কাদের, জানে না কেউ বালুভর্তি বস্তায় ছিল বোম’, হঠাৎ বিস্ফোরণে দগ্ধ ৩ ৫ আগস্ট ছুটি পাবেন না যারা ডিএমপির ২৪ ঘণ্টার অভিযানে ৪১৯ জন গ্রেপ্তার, ৭১ মামলা গণমাধ্যমে শেখ হাসিনার কথা বলায় ভারত সরকারের কোনো বাধা নেই: এফসিসি সভাপতি আন্দোলনের মুখে মোছা হলো মানবতাবিরোধী অপরাধে দণ্ডিতদের ছবি ক্ষমতাচ্যুতির দুই বছরে প্রথমবার প্রকাশ্যে আসছেন শেখ হাসিনা, জানাবেন ভবিষ্যৎ পরিকল্পনা আগামী পহেলা বৈশাখে কৃষক কার্ড বিতরণ কর্মসূচির উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী তারেক রহমান সংসদে ভাতা ভোগীদের তথ্য যাচাই করার দাবি ইউক্রেনের বিরুদ্ধে পাল্টা হামলার হুঁশিয়ারি তেহরানের

জকিগঞ্জে নিত্যপণ্যের বাজার নিয়ন্ত্রণে অভিযান, জরিমানা

জকিগঞ্জে বাড়তি মূল্যে নিত্যপ্রয়োজনীয় পণ্যসামগ্রী বিক্রি ও কাঁচা বাজার নিয়ন্ত্রণ রাখতে উপজেলা প্রশাসনের অভিযান জোরদার করা হয়েছে। প্রতিদিন উপজেলা নির্বাহী কর্মকর্তা আফসানা তাসলিম ও উপজেলা সহকারি কমিশনার (ভূমি) অর্ণব দত্ত, বাজার মনিটরিং কমিটির সদস্যবৃন্দ এবং থানা পুলিশকে সাথে নিয়ে উপজেলার প্রত্যেকটি হাট-বাজারে নিত্য প্রয়োজনীয় জিনিসপত্রের দাম তদারকিসহ মোবাইল কোর্ট অভিযান অব্যাহত রেখেছেন।

মঙ্গলবার দুপুরে উপজেলা নির্বাহী অফিসার আফসানা তাসলিমের নেতৃত্বে জকিগঞ্জের সোনাসার বাজারে অভিযান পরিচালনা পরিচালনা করে ৭ টি ব্যবসায়িক প্রতিষ্ঠানকে ১৬০০০ টাকা জরিমানা করা হয়।

অভিযানে বিভিন্ন অপরাধের জন্য জাতীয় ভোক্তা অধিকার আইন ২০০৯ এর ৩৭, ৩৮ ও ৫১ ধারা প্রয়োগ করে এসব জরিমানা করা হয়েছে। এ সময় উপস্থিত ছিলেন উপজেলা সমাজসেবা কর্মকর্তা বিনয় ভূষণ দাস, উপজেলা কৃষি কর্মকর্তা আব্দুল মুমিন, উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা শেখ ফরিদ, জকিগঞ্জ থানার এসআই জসিম উদ্দিন সহ অন্যান্যরা।

এ অভিযান অব্যাহত থাকবে বলে জানান উপজেলা নির্বাহী কর্মকর্তা আফসানা তাসলিম।

জনপ্রিয় পোস্ট

পালাব না’ বলে কোথায় ওবায়দুল কাদের, জানে না কেউ

জকিগঞ্জে নিত্যপণ্যের বাজার নিয়ন্ত্রণে অভিযান, জরিমানা

আপডেটের সময়: ০৭:০১:১৫ অপরাহ্ন, মঙ্গলবার, ২৯ অক্টোবর ২০২৪