Dhaka ০৫:৫৫ অপরাহ্ন, রবিবার, ২৫ অক্টোবর ২০২৬, ১০ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনামঃ
পালাব না’ বলে কোথায় ওবায়দুল কাদের, জানে না কেউ বালুভর্তি বস্তায় ছিল বোম’, হঠাৎ বিস্ফোরণে দগ্ধ ৩ ৫ আগস্ট ছুটি পাবেন না যারা ডিএমপির ২৪ ঘণ্টার অভিযানে ৪১৯ জন গ্রেপ্তার, ৭১ মামলা গণমাধ্যমে শেখ হাসিনার কথা বলায় ভারত সরকারের কোনো বাধা নেই: এফসিসি সভাপতি আন্দোলনের মুখে মোছা হলো মানবতাবিরোধী অপরাধে দণ্ডিতদের ছবি ক্ষমতাচ্যুতির দুই বছরে প্রথমবার প্রকাশ্যে আসছেন শেখ হাসিনা, জানাবেন ভবিষ্যৎ পরিকল্পনা আগামী পহেলা বৈশাখে কৃষক কার্ড বিতরণ কর্মসূচির উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী তারেক রহমান সংসদে ভাতা ভোগীদের তথ্য যাচাই করার দাবি ইউক্রেনের বিরুদ্ধে পাল্টা হামলার হুঁশিয়ারি তেহরানের

জকিগঞ্জের নিখোঁজ শিক্ষার্থী ১৪ ঘন্টা পর রেলস্টেশন থেকে উদ্ধার

সিলেট শহর থেকে নিখোঁজ জকিগঞ্জের হাফিজ মাসহুদকে ১৪ ঘন্টা পর উদ্ধার করা হয়েছে। সোমবার সকালে সিলেট রেলস্টেশনে এলাকা থেকে বাকরুদ্ধ অবস্থায় তাকে উদ্ধার করা হয়।

গতকাল রোববার সন্ধ্যায় হাফিজ মাসহুদসহ তার এক বন্ধুকে নিয়ে জকিগঞ্জ থেকে মাদ্রাসার উদ্দেশ্যে সিলেট শহরের হুমায়ুন রশীদ চত্বরে পৌঁছা মাত্র দুষ্কৃতী চক্রের সদস্যরা তাকে বাকরুদ্ধ করে অন্যত্রে নিয়ে যায়। এরপর থেকে আর তাকে কোথাও খুজে পাওয়া যাচ্ছিল না।

হাফিজ মাসহুদ সিলেটের জকিগঞ্জ উপজেলার পৌর এলাকার ৯ নং ওয়ার্ডের মাইজকান্দি গ্রামের শাহীন আহমদ ছেলে।

শাহীন আহমদ জকিগঞ্জের খবরকে বলেন, তাঁর ছেলে মাসহুদ সিলেট উপশহর সোবহানীঘাট মাদ্রাসায় লেখাপড়া করে। গতকাল বাড়ি থেকে যাওয়ার পথে হুমায়ুন রশীদ চত্বর থেকে নিখোঁজ হয়। আজ সকালে রেলস্টেশন এলাকার একটি গলির ভিতর থেকে উদ্ধার করা হয়েছে। বর্তমানে সে তার ফুফুর বাসায় রয়েছে।

জনপ্রিয় পোস্ট

পালাব না’ বলে কোথায় ওবায়দুল কাদের, জানে না কেউ

জকিগঞ্জের নিখোঁজ শিক্ষার্থী ১৪ ঘন্টা পর রেলস্টেশন থেকে উদ্ধার

আপডেটের সময়: ০৬:২৬:০১ অপরাহ্ন, সোমবার, ২৮ অক্টোবর ২০২৪