Dhaka ০৬:০১ অপরাহ্ন, রবিবার, ২৫ অক্টোবর ২০২৬, ১০ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনামঃ
পালাব না’ বলে কোথায় ওবায়দুল কাদের, জানে না কেউ বালুভর্তি বস্তায় ছিল বোম’, হঠাৎ বিস্ফোরণে দগ্ধ ৩ ৫ আগস্ট ছুটি পাবেন না যারা ডিএমপির ২৪ ঘণ্টার অভিযানে ৪১৯ জন গ্রেপ্তার, ৭১ মামলা গণমাধ্যমে শেখ হাসিনার কথা বলায় ভারত সরকারের কোনো বাধা নেই: এফসিসি সভাপতি আন্দোলনের মুখে মোছা হলো মানবতাবিরোধী অপরাধে দণ্ডিতদের ছবি ক্ষমতাচ্যুতির দুই বছরে প্রথমবার প্রকাশ্যে আসছেন শেখ হাসিনা, জানাবেন ভবিষ্যৎ পরিকল্পনা আগামী পহেলা বৈশাখে কৃষক কার্ড বিতরণ কর্মসূচির উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী তারেক রহমান সংসদে ভাতা ভোগীদের তথ্য যাচাই করার দাবি ইউক্রেনের বিরুদ্ধে পাল্টা হামলার হুঁশিয়ারি তেহরানের

চট্টগ্রাম-১৪ আসনের ব্যালট-রেজাল্টশিট হেফাজতে নেওয়ার নির্দেশ

  • প্রতিবেদকের নাম
  • আপডেটের সময়: ১১:৫২:৫৬ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১০ মার্চ ২০২৬
  • ২৫৪ সময় দেখুন

ভোটের ফল চ্যালেঞ্জ করে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে চট্টগ্রাম-১৪ আসনের এলডিপির প্রার্থী কর্নেল (অব.) অলি আহমেদের ছেলে ওমর ফারুকের আবেদন শুনানির জন্য গ্রহণ করেছে হাইকোর্ট। একই সঙ্গে ওই আসনের ব্যালটসহ প্রয়োজনীয় সরঞ্জামাদি সংরক্ষণের নির্দেশ দেওয়া হয়েছে।সোমবার বিচারপতি মো. জাকির হোসেনের একক হাইকোর্ট বেঞ্চ এ আদেশ দেয়। এ আসনে জয়ী হয়েছেন বিএনপির জসীম উদ্দিন আহমেদ।এর আগে ২০ জনের বেশি প্রার্থী হাইকোর্টে আবেদন করেন। শুনানির জন্য আবেদনগুলো গ্রহণ করে ওসব আসনের ব্যালটসহ প্রয়োজনীয় সরঞ্জামাদি সংরক্ষণের নির্দেশ দিয়েছে হাইকোর্ট। গণপ্রতিনিধিত্ব অধ্যাদেশ ৪৯ ধারা অনুযায়ী নির্বাচনি অনিয়মের বিরুদ্ধে ‘নির্বাচনি’ আবেদনপত্র শুনানির জন্য হাইকোর্টে নির্বাচনি ট্রাইব্যুনাল গঠন করা হয়। বিচারপতি মো. জাকির হোসেনের নেতৃত্বে একক বেঞ্চ এসব আবেদনের ওপর শুনানি গ্রহণ করছে।

Tag :
জনপ্রিয় পোস্ট

পালাব না’ বলে কোথায় ওবায়দুল কাদের, জানে না কেউ

চট্টগ্রাম-১৪ আসনের ব্যালট-রেজাল্টশিট হেফাজতে নেওয়ার নির্দেশ

আপডেটের সময়: ১১:৫২:৫৬ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১০ মার্চ ২০২৬